খাগড়াছড়িতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

প্রতিনিধি :  ‘আমাদের হাত, আমাদের ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে খাগড়াছড়ি শহরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ব্যক্তিগত পরিচ্ছন্নতা, নিরাপদ স্যানিটেশন এবং রোগ প্রতিরোধে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। ১৪ অক্টোবর বুধবার  সকালে খাগড়াছড়ি পৌরসভার আয়োজনে এবং নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (ইউজিআইপি) সহযোগিতায় […]

Continue Reading

খাগড়াছড়িতে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত

চাইথোয়াই মারমা :  কন্যাশিশুর শিক্ষা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়ে খাগড়াছড়িতে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত হয়েছে। ১৪ অক্টোবর বুধবার  সকালে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচি উদ্বোধন করা হয়। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে কলেজের সম্মেলনকক্ষে সংগীত পরিবেশনা, বাল্যবিবাহ প্রতিরোধবিষয়ক নাটক ও […]

Continue Reading

মহালছড়িতে আইনশৃঙ্খলা ও দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ছানোয়ার হোসেন: খাগড়াছড়ির মহালছড়িতে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে পৃথক আলোচ্যসূচিতে সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর সোমবার  সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মিসকাতুল তামান্না। সভায় প্রধান অতিথি ছিলেন মহালছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আসিফ আল-জাবির। এ […]

Continue Reading

বৈষম্য বিলোপ আইন প্রণয়নে খাগড়াছড়িতে বিভাগীয় সংলাপ

প্রতিনিধি:  বৈষম্যহীন সমাজ গঠন ও সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে বৈষম্য বিলোপ আইন প্রণয়নের প্রয়োজনীয়তা নিয়ে খাগড়াছড়িতে বিভাগীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর সোমবার  খাগড়াছড়ি পর্যটন মোটেলের সম্মেলনকক্ষে তৃণমূল উন্নয়ন সংস্থার নাগরিকতা এম্পাওয়ারমেন্ট প্রকল্পের উদ্যোগে এ সংলাপের আয়োজন করা হয়। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, জনপ্রতিনিধি […]

Continue Reading

খাগড়াছড়িতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  

প্রতিনিধি:  ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভায় কন্যাশিশুর অধিকার রক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং তাদের শিক্ষা ও বিকাশের সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। ১২ অক্টোবর সোমবার  সকালে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব […]

Continue Reading

খাগড়াছড়িতে আন্তঃউপজেলা ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

প্রতিনিধি:  খাগড়াছড়িতে শুরু হয়েছে বাঁশরী ওয়াদুদ আন্তঃউপজেলা ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬। ১১ অক্টোবর রোববার  বিকেলে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয়। পরে পায়রা ও বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। খাগড়াছড়ি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া। […]

Continue Reading

খাগড়াছড়ির গঞ্জপাড়ায় মাদকবিরোধী কমিটির অভিষেক

নাঈমুল ইসলাম ভূইয়া : মাদকমুক্ত পরিবেশ গড়ে তোলা এবং তরুণদের মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষার লক্ষ্যে খাগড়াছড়ি সদর উপজেলার উত্তর গঞ্জপাড়ায় মাদক নির্মূল ও যুবসমাজ কমিটির অভিষেক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর […]

Continue Reading

২০২৪-এর সংকট পেরিয়ে ঘুরে দাঁড়ানো প্রতিষ্ঠান বিদায়ে অশ্রুসিক্ত নীল রতন দত্ত

কাওসার হোসাইন : দীর্ঘ দায়িত্ব পালনের পর বদলিজনিত বিদায়ে আবেগঘন হয়ে উঠেছে খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ। বিদায়ী অধ্যক্ষ নীল রতন দত্তকে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে সম্মাননা ও স্মারক উপহার দিয়ে বিদায় জানানো হয়েছে। একই অনুষ্ঠানে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে *জনাব মো: মামুন হোসেন* দায়িত্ব গ্রহণ করেন। ২০ সেপ্টেম্বর রোববার আয়োজিত বিদায় […]

Continue Reading

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা

জসীম উদ্দিন জয়নাল : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অসহায় ও সুবিধাবঞ্চিত পাহাড়ি-বাঙালি মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। ২০ সেপ্টেম্বর রোববার সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুলে বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, মাটিরাঙ্গা জোনের উদ্যোগে এ চিকিৎসা কার্যক্রম অনুষ্ঠিত হয়। মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল, পিএসসি এ কার্যক্রমের উদ্বোধন করেন। এতে […]

Continue Reading

খাগড়াছড়িতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধে অ্যাডভোকেসি সভা

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক : খাগড়াছড়িতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধে জনসচেতনতা বৃদ্ধি ও স্থানীয় পর্যায়ে কার্যকর পদক্ষেপ নিয়ে জেলা অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের যৌথ উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় […]

Continue Reading