বন্যায় ক্ষতিগ্রস্ত দীঘিনালার ৩০০ কৃষকের হাতে রোপা আমন ধানের বীজ

খাগড়াছড়ি কৃষি দীঘিনালা

মো. সোহেল রানা : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনরায় চাষাবাদে উৎসাহ দিতে ৩০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে উফশী জাতের রোপা আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে। ২৯ জুলাই বুধবার “কৃষিই সমৃদ্ধি” প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ বীজ বিতরণ কর্মসূচির আয়োজন করে।

উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন কৃষি উপসহকারী মো. শামীমুল আরবার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন দীঘিনালা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. সোহেল রানা এবং উপজেলা কৃষকদলের সভাপতি মো. নজরুল ইসলাম।

এসময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলাম, জ্ঞান জ্যোতি চাকমা, মেরুং ইউনিয়ন (উত্তর) শাখা বিএনপির সভাপতি মো. ইউনুছসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষি বিভাগের কর্মকর্তা এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে অতিথিরা ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে বারি-২২ জাতের রোপা আমন ধানের বীজ তুলে দেন। আয়োজকদের জানানো হয়, কর্মসূচির আওতায় উপজেলার ৩০০ জন বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষককে বিনামূল্যে এই বীজ প্রদান করা হয়েছে, যাতে তারা দ্রুত আমন চাষে ফিরে গিয়ে উৎপাদন স্বাভাবিক করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *