খাগড়াছড়িতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫ শতাধিক মানুষের চিকিৎসা


admin প্রকাশের সময় : এপ্রিল ২৩, ২০২৬, ৮:০৪ অপরাহ্ন /
খাগড়াছড়িতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫ শতাধিক মানুষের চিকিৎসা

প্রতিনিধি: খাগড়াছড়ি জোনের আওতাধীন পানছড়ি সাবজোনের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
২২ এপ্রিল বুধবার পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের ফাতেমানগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে স্থানীয় পাহাড়ি ও বাঙালি মিলিয়ে কয়েক শতাধিক মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।
আয়োজক সূত্রে জানা যায়, ক্যাম্পে প্রায় ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
এতে উপস্থিত ছিলেন পানছড়ি সাবজোন কমান্ডার মেজর জায়েদ-উর-রহমান অয়ন। চিকিৎসা সেবা প্রদান করেন খাগড়াছড়ি জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন লাবনী জামান এবং ক্যাপ্টেন মো. তানজিম ইসলাম অর্ণব।
খাগড়াছড়ি জোনের তত্ত্বাবধানে পুরো কার্যক্রম সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন হয়।
স্থানীয়রা এ ধরনের মানবিক উদ্যোগের জন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
পানছড়ি সাবজোন কমান্ডার মেজর জায়েদ-উর-রহমান অয়ন বলেন, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। দুর্গম পাহাড়ি অঞ্চলের অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়া হবে।