ছানোয়ার হোসেন : খাগড়াছড়ির মহালছড়িতে শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৩ এপ্রিল বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণির নতুন শিক্ষার্থীদের বরণ, ২০২৫ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান এবং তিনজন শ্রেষ্ঠ শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। একই সঙ্গে মহালছড়ি জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল জাবির আসিফ পিএসসি-কে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত জোন অধিনায়ককে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা এবং ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মো. আল জাবির আসিফ বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। পাঠ্যবইয়ের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিক্ষা ও উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান বিমল চাকমা এবং বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান পাটোয়ারী।
এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, সাংবাদিক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় মহালছড়ি জোনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও সাংস্কৃতিক সামগ্রী বিতরণ করা হয় এবং ভবিষ্যতে বিদ্যালয়ে বিজ্ঞানাগার স্থাপনের আশ্বাস দেওয়া হয়।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি এবং শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন :