পিসিএনপির কেন্দ্রীয় মহাসচিব ও সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন শেখ আহমেদ রাজু ও শাহাদাত হোসেন

পার্বত্য চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক:

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)-এর কেন্দ্রীয় স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় মহাসচিব হিসেবে শেখ আহমেদ রাজু এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে শাহাদাত হোসেনকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় স্থায়ী কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে তাঁদের এ নতুন দায়িত্ব অর্পণ করা হয়। এ দায়িত্ব প্রদানের মধ্য দিয়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বর্তমান মহাসচিব মোঃ সাব্বির আহমেদ তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করলে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে কেন্দ্রীয় কমিটি এ সিদ্ধান্ত গ্রহণ করে।
নতুন দায়িত্ব বণ্টনের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করা, কার্যক্রমে গতি আনা এবং দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে সাংগঠনিক অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যাশা করা হচ্ছে।

নবনিযুক্ত কেন্দ্রীয় মহাসচিব শেখ আহমেদ রাজু ও সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেনকে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। তাঁদের নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করেছে সংগঠনটি।

তিনি নবনিযুক্ত নেতৃবৃন্দের সাংগঠনিক দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন এবং তাঁদের নেতৃত্বে পিসিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বার্তা প্রেরক,
মো. শাহজালাল (জালাল)।
দপ্তর সম্পাদক
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ
কেন্দ্রীয় কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *