খাগড়াছড়িতে শোভাযাত্রা ও শ্রদ্ধা নিবেদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

খাগড়াছড়ি খাগড়াছড়ি সদর 🏛️ রাজনীতি

আরিফুল ইসলাম মহিন :

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খাগড়াছড়িতে নানা কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনগুলো। ৭ নভেম্বর  শনিবার  সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং দলীয় কার্যালয়ে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

সকালে খাগড়াছড়ি শহরের ভাঙ্গাব্রিজ এলাকা থেকে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতির সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতাকর্মীরা।

এ সময় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাসাথোয়াই মারমা, জেলা বিএনপির সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এমএন আবছারসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *