খাগড়াছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন

খাগড়াছড়ি ⚽ খেলাধুলা খাগড়াছড়ি সদর 🎓 শিক্ষা

ছোটন বিশ্বাস :

১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও বিকাশের লক্ষ্যে দেশের ৬৪ জেলায় ১০টি ইভেন্টে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ (সিজন-২)। এর অংশ হিসেবে খাগড়াছড়িতেও প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

৫ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে খুলনা জেলা স্টেডিয়াম থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। একই সঙ্গে খাগড়াছড়িতেও উদ্বোধনী আয়োজন অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে খাগড়াছড়ি সদর উপজেলা অডিটোরিয়ামে খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দাবা খেলার মধ্য দিয়ে প্রতিযোগিতার সূচনা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ইলিয়াস মেহেদী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছারসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং ক্রীড়াপ্রেমী শিশু-কিশোরেরা।

আয়োজকেরা জানান, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে তাদের ক্রীড়াশৈলী বিকাশের সুযোগ তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *