পল্টন ট্র্যাজেডির বর্ষপূর্তিতে গুইমারায় জামায়াতের আলোচনা ও দোয়া

🏛️ রাজনীতি খাগড়াছড়ি গুইমারা

প্রতিনিধি:

ঐতিহাসিক পল্টন ট্র্যাজেডির বর্ষপূর্তি উপলক্ষে খাগড়াছড়ির গুইমারায় আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখা। ২৮ অক্টোবর বুধবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা কার্যালয়ের হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা জামায়াতের আমির রফিকুল ইসলাম। এ সময় অতিথি হিসেবে বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবু বকর ছিদ্দিক, গুইমারা উপজেলা জামায়াতের সেক্রেটারি সাজিদুর রহমান এবং উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা খোরশেদ আলমসহ অন্যরা।

আলোচনা সভায় বক্তারা পল্টন ট্র্যাজেডিতে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে ঘটনার জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তাঁরা।

অনুষ্ঠানে নিহতদের স্মরণে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গুইমারা উপজেলা জামায়াতে ইসলামীর পেশাজীবী বিভাগের সভাপতি মাওলানা শামীম ওসমানী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *