দীঘিনালায় সাত অসহায় পরিবারকে ছাগল দিল সেনাবাহিনী

অর্থনীতি খাগড়াছড়ি দীঘিনালা

মো. সোহেল রানা  :

খাগড়াছড়ির দীঘিনালায় অসহায় সাতটি পাহাড়ি পরিবারের আর্থিক স্বাবলম্বিতা অর্জনে সহায়তা করতে ছাগল বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন। ২৮ অক্টোবর বুধবার সকালে উপজেলার দুর্গম রামরতন কারবারিপাড়ার আলমগীর টিলা আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে এ কর্মসূচি আয়োজন করা হয়।

দীঘিনালা জোনের জোন কমান্ডারের নির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে সাতটি পরিবারের প্রত্যেককে দুটি করে ছাগল দেওয়া হয়। এ সময় উপজেলা প্রাণিসম্পদ বিভাগের ভেটেরিনারি চিকিৎসক, জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার মানুষের শিক্ষা, চিকিৎসা ও আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ছাগল বিতরণের এ উদ্যোগের মাধ্যমে উপকারভোগী পরিবারগুলো পশুপালনের মাধ্যমে আয় বাড়ানোর সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে।

ছাগল পেয়ে উপকারভোগী পরিবারগুলো দীঘিনালা জোনের জোন কমান্ডার ও সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এ উদ্যোগের জন্য ধন্যবাদ জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *