খাগড়াছড়িতে হাম-রুবেলা নিয়ন্ত্রণে ধর্মীয় নেতাদের নিয়ে কর্মশালা

খাগড়াছড়ি 🎓 শিক্ষা

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক :

খাগড়াছড়িতে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বাড়াতে ধর্মীয় নেতাদের অংশগ্রহণে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর বৃহস্পতিবার  সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ইসলামিক ফাউন্ডেশন খাগড়াছড়ি জেলা কার্যালয়ের আয়োজনে এবং ইউনিসেফের কারিগরি সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন খাগড়াছড়ির উপপরিচালক মো. আনোয়ার কবির।

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক সরকার সারোয়ার আলম, ডেপুটি সিভিল সার্জন ডা. রতন খীসা, সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই সুপার ডা. উশিং মারমাসহ বিভিন্ন মসজিদের ইমাম ও মাদ্রাসার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় হাম-রুবেলা প্রতিরোধ, টিকাদানের গুরুত্ব এবং শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে ধর্মীয় নেতাদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। ধর্মীয় নেতারা নিজ নিজ এলাকায় মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে রোগ প্রতিরোধ ও শিশুদের সুরক্ষার বিষয়ে সচেতনতা বাড়াতে ভূমিকা রাখতে পারেন বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন।

আয়োজকদের প্রত্যাশা, ধর্মীয় নেতাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে হাম-রুবেলা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি পাবে এবং শিশুদের সুরক্ষায় সম্মিলিত উদ্যোগ আরও জোরদার হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *