পানছড়িতে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

খাগড়াছড়ি অপরাধ পানছড়ি

আরিফুল ইসলাম মহিন : খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মাছ বাজারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বিক্রির জন্য রাখা নিষিদ্ধ মাছ জব্দ করা হয়েছে। ১৯ জুলাই রবিবার

পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিনের নেতৃত্বে উপজেলার মাছ বাজারে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে বাজারের কয়েকটি দোকানে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির প্রমাণ পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালত দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। পাশাপাশি জনস্বার্থে বিক্রির জন্য রাখা পিরানহা মাছ জব্দ করা হয়।

অভিযানে পানছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষা এবং অভিযান পরিচালনায় সহযোগিতা করে পানছড়ি থানা পুলিশের একটি দল।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্য সুরক্ষায় নিষিদ্ধ মাছ বিক্রি, সংরক্ষণ ও বাজারজাতকরণের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *