দীঘলছড়ি আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পার্বত্য চট্টগ্রাম ব্রেকিং নিউজ রাঙামাটি 🎓 শিক্ষা

সুজন কুমার তঞ্চঙ্গ্যা : রাঙ্গামাটির বিলাইছড়িতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দীঘলছড়ি আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে| ১৫ জুলাই বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়|

কর্মসূচির উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান| এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা নিরালা কান্তি চাকমা, ইউপি সদস্য জ্যোতিময় চাকমা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন|

উপজেলা শিক্ষা কর্মকর্তা নিরালা কান্তি চাকমা বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সচেতনতা বাড়ানোর লক্ষ্য নিয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে|

তিনি আরও জানান, এ কর্মসূচির আওতায় বিলাইছড়ি উপজেলার ৪৩টি সরকারি এবং ৮টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ করা হয়েছে| বিদ্যালয় প্রাঙ্গণ সবুজায়নের পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তুলতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে|

এদিন সকালে ঢাকার চীন ˆমত্রী সম্মেলন কেন্দ্র থেকে সম্প্রচারিত প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ প্রদান অনুষ্ঠান ভার্চুয়াল মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের দেখানো হয়| অনুষ্ঠান শেষে উপজেলা শিক্ষা কর্মকর্তা শিক্ষার্থীদের পদক প্রদানের বিভিন্ন ধাপ এবং ইউনিয়ন পর্যায় থেকে জাতীয় পর্যায়ে অর্জনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা দেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *