
জসীম উদ্দিন জয়নাল :“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উদ্বোধন করা হয়েছে। ২৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন দত্ত।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদুর রহমান বলেন, সুস্থ ও সবল জাতি গঠনে পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নেই। জনস্বাস্থ্য উন্নয়নে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে এবং দৈনন্দিন জীবনে সুষম খাদ্য গ্রহণের অভ্যাস গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে জানানো হয়, সপ্তাহব্যাপী কর্মসূচির আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ইউনিয়নে জনসচেতনতামূলক কার্যক্রম, পুষ্টি বিষয়ক আলোচনা সভা, পরামর্শ প্রদান এবং একটি এতিমখানায় উন্নত মানের খাবার বিতরণ করা হবে।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাহাবুদ্দিন আহমেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুমেন চাকমা, স্বাস্থ্য বিভাগের ডা. রুপন দে, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সেলিম রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুল হক এবং মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও সুধীজন উপস্থিত ছিলেন।
বক্তারা দৈনন্দিন খাদ্যতালিকায় সুষম খাবার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া আগামী ২৬ এপ্রিল উপজেলা পরিষদ হলরুমে শিশুদের অংশগ্রহণে পুষ্টি বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।
আপনার মতামত লিখুন :