মহালছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনরক্ষাকারী সেবা নিয়ে প্রকল্প অবহিতকরণ সভা

ছানোয়ার হোসেন: খাগড়াছড়ির মহালছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনরক্ষাকারী স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ ও সেবার ব্যবহার বাড়াতে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগস্ট মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে জাবারাং কল্যাণ সমিতির আয়োজনে এবং হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফানুল হক চৌধুরী। বিশেষ অতিথি […]

Continue Reading

খাগড়াছড়িতে কুষ্ঠবিরোধী অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক: কুষ্ঠ রোগ নিয়ে সামাজিক সচেতনতা বাড়ানো, আক্রান্তদের প্রতি বৈষম্য ও কুসংস্কার দূর করা এবং কুষ্ঠ নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে খাগড়াছড়িতে অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২৪ আগস্ট সোমবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে দ্য লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশের আয়োজনে এবং দ্য লেপ্রসি মিশন ডেনমার্ক ও সেন্টার ফর চার্চ-বেইজড […]

Continue Reading

খাগড়াছড়িতে কুষ্ঠ আক্রান্তদের অধিকার ও প্রয়োজন বিষয়ে ওরিয়েন্টেশন

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক: কুষ্ঠ আক্রান্ত ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার, চিকিৎসা, পুনর্বাসন এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করতে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। ২৩ আগস্ট রোববার খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘অধিকার ও প্রয়োজন’ বিষয়ক এক ওরিয়েন্টেশনে বক্তারা এ আহ্বান জানান। ‘Orientation on the Rights and Needs’ শীর্ষক এ আয়োজনে জেলা সিভিল […]

Continue Reading

পানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেলেন ৬০০ জন

ছোটন বিশ্বাস: খাগড়াছড়ির পানছড়িতে দুর্গম এলাকার মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগস্ট বুধবার পানছড়ি মডেল মসজিদ কমপ্লেক্সে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে এবং রোটারি ক্লাব ও লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে প্রায় ৬০০ পাহাড়ি ও বাঙালি নারী-পুরুষ চিকিৎসাসেবা নেন। ক্যাম্পে তিনজন বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক রোগীদের বিভিন্ন ধরনের […]

Continue Reading

লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

মোবারক হোসেন: খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে দুর্গম এলাকার মানুষের জরুরি স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়াতে আয়োজিত ১৫ দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শেষ হয়েছে। ১৮ আগস্ট মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম। এ […]

Continue Reading

খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে ৮১ রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো

রহিম হৃদয় : খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন লংগদু জোনের উদ্যোগে দুর্গম এলাকার অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এর অংশ হিসেবে ৮১ জন চক্ষু রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। ১১ আগস্ট মঙ্গলবার সকালে দুটি শান্তি পরিবহনের বাসে করে এসব রোগীকে চট্টগ্রামের উদ্দেশ্যে পাঠানো হয়। তাদের মধ্যে ৪১ জন […]

Continue Reading

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা

জসীম উদ্দিন জয়নাল  : খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার চরপাড়া এলাকায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোন। ৩ আগস্ট সোমবার মাটিরাঙ্গা জোনের উদ্যোগে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে প্রায় দুই শতাধিক পাহাড়ি ও বাঙালি নারী-পুরুষকে স্বাস্থ্যসেবা এবং অর্ধশতাধিক কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। […]

Continue Reading

দীঘিনালায় বন্যা ও ভূমিধ্বসে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবার পেল নগদ সহায়তা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী

মো: সোহেল রানা : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সাম্প্রতিক বন্যা ও ভূমিধ্বসে ক্ষতিগ্রস্ত ২০০টি পরিবারের মাঝে শর্তহীন নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ২৫ জুলাই শনিবার  বিকেলে দীঘিনালা উপজেলা অডিটোরিয়ামে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। মানবিক সহায়তা কার্যক্রমটি বাস্তবায়ন করে জাবারাং কল্যাণ সমিতি। প্রকল্পে কারিগরি সহযোগিতা দিয়েছে স্টার্ট ফান্ড বাংলাদেশ […]

Continue Reading

খাগড়াছড়িতে আন্তঃধর্মীয় ও আন্তঃসম্প্রদায়িক শান্তি প্রতিষ্ঠায় কর্মশালা

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক :খাগড়াছড়িতে পারস্পরিক সম্প্রীতি, সহনশীলতা এবং সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে সিএইচটি লেপ্রসি কন্ট্রোল অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রজেক্ট ও দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ (খাগড়াছড়ি জেলা শাখা)-এর উদ্যোগে “আন্তঃধর্মীয় ও আন্তঃসম্প্রদায়িক শান্তি প্রতিষ্ঠা” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুলাই রোববার  সকালে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ কর্মশালায় বিভিন্ন ধর্ম, […]

Continue Reading

খাগড়াছড়িতে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবার পেল নগদ সহায়তা ও হাইজিন কিট

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক : সাম্প্রতিক বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের ১০০টি পরিবারের মাঝে আনকন্ডিশনাল মাল্টিপারপাস ক্যাশ গ্র্যান্ট (MPCG) এবং হাইজিন কিট বিতরণ করা হয়েছে। ২৬ জুলাই রোববার  বিকেলে স্টার্ট ফান্ড বাংলাদেশের অর্থায়নে এবং কারিতাস বাংলাদেশের সহযোগিতায় জাবারাং কল্যাণ সমিতি বাস্তবায়িত “Alert B075: Humanitarian Assistance to Flood and Landslide Affected People […]

Continue Reading