ছোটন বিশ্বাস: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে কেক কাটা, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগস্ট বুধবার বিকেলে চেঙ্গী স্কয়ার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে টাউন হলের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান সাগরের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক একরাম হোসেন রানার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নূর মোহাম্মদ হৃদয়।
বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে সংগঠনকে আরও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান তারা।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির শুরুতে কেক কাটা হয়। পরে আলোচনা সভার মধ্য দিয়ে দিনের আয়োজন শেষ করা হয়।
