মাটিরাঙ্গায় নাক্যাপাড়া স্কুলে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা

খাগড়াছড়ি মাটিরাঙ্গা 🎓 শিক্ষা

জসীম উদ্দিন জয়নাল: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নাক্যাপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খেলনা সামগ্রী এবং বিদ্যালয়ের জন্য আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন। একই সঙ্গে একটি অসহায় পরিবারকেও আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।

১৬ আগস্ট রোববার সকালে গুইমারা রিজিয়নের ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোনের আওতাধীন নাক্যাপাড়া আর্মি ক্যাম্প এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল মাসুদ খাঁন, পিএসসি’র সার্বিক সহযোগিতায় জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল, পিএসসি, জি. এসব সহায়তা তুলে দেন।

আয়োজকরা জানান, শিক্ষা উপকরণ ও খেলনা সামগ্রী পেয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও আনন্দ সৃষ্টি হয়েছে। পাশাপাশি অসহায় পরিবারটি আর্থিক সহায়তা পেয়ে উপকৃত হয়েছে।

মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল বলেন, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। দুর্গম এলাকার মানুষের কল্যাণে শিক্ষা, চিকিৎসা ও অন্যান্য সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংশ্লিষ্টরা বলেন, এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের সঙ্গে সেনাবাহিনীর পারস্পরিক আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *