খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে ৮১ রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো

খাগড়াছড়ি চিকিৎসা জাতীয় রাঙামাটি স্বাস্থ্য

রহিম হৃদয় : খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন লংগদু জোনের উদ্যোগে দুর্গম এলাকার অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এর অংশ হিসেবে ৮১ জন চক্ষু রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

১১ আগস্ট মঙ্গলবার সকালে দুটি শান্তি পরিবহনের বাসে করে এসব রোগীকে চট্টগ্রামের উদ্দেশ্যে পাঠানো হয়। তাদের মধ্যে ৪১ জন নারী ও ৪০ জন পুরুষ রয়েছেন।

লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসির নির্দেশনায় রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় অপারেশনের ব্যবস্থা করা হয়েছে।

রোগীদের নিরাপদে চট্টগ্রামে পৌঁছে দেওয়া এবং সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন ল্যান্স কর্পোরাল রাকিব ও সৈনিক আল আমিনসহ সংশ্লিষ্ট সদস্যরা।

সংশ্লিষ্টরা জানান, দুর্গম এলাকার অনেক অসহায় মানুষের পক্ষে চক্ষু চিকিৎসা ও অস্ত্রোপচারের ব্যয় বহন করা সম্ভব হয় না। সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগের ফলে তারা বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসা পাওয়ার সুযোগ পাচ্ছেন।

স্থানীয়রা বলেন, সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও অপারেশনের ব্যবস্থা করায় লংগদু জোনের এ উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের কার্যক্রম দুর্গম এলাকার মানুষের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়ানোর পাশাপাশি সেনাবাহিনীর সঙ্গে স্থানীয় জনগণের পারস্পরিক আস্থা ও সম্প্রীতি আরও জোরদার করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *