মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

খাগড়াছড়ি মহালছড়ি 🎓 শিক্ষা

ছানোয়ার হোসেন : ‘মায়ের দুধই শিশুর সর্বোত্তম পুষ্টি’ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক কর্মশালা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ৯ আগস্ট রোববার মহালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর মো. মঞ্জুরুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ধনিষ্টা চাকমা। এতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এডিন চাকমা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগম, মহালছড়ি প্রেসক্লাবের সভাপতি দীপক সেন, সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক শফিক ইসলামসহ শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শ্রেষ্ঠী চাকমা প্রথম, তৃতীয় শ্রেণির গুনুত্তম বড়ুয়া দ্বিতীয় এবং পঞ্চম শ্রেণির দিপান্বিতা দত্ত তৃতীয় স্থান অর্জন করে।

অনুষ্ঠানের শেষপর্বে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর সমাপনী অনুষ্ঠান শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *