আদিবাসী শব্দ বিদেশি চক্রান্তের অংশ দাবিতে ঢাকায় বিক্ষোভ সমাবেশ

পার্বত্য চট্টগ্রাম ব্রেকিং নিউজ

 

প্রতিনিধি : ‘কেউ নয় আদিবাসী, আমরা সবাই অবাঙালি বাংলাদেশী’ এই স্লোগানকে সামনে রেখে ৮ আগস্ট শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশটির আয়োজন করেছে সিএইচটি সম্প্রীতি জোট। সংগঠনটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় স্বার্থ রক্ষা এবং ‘আদিবাসী’ শব্দ ব্যবহারের বিরোধিতার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে জাতীয় সম্প্রীতি ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য উপস্থাপন করা হবে বলে জানানো হয়।
আয়োজকদের তথ্য অনুযায়ী, বিক্ষোভ সমাবেশটি ৮ আগস্ট ২০২৬, শনিবার সকাল ১১টায় ঢাকার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে সিএইচটি সম্প্রীতি জোটের আহ্বায়ক ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক কর্মসূচির সফল বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *