সিন্দুকছড়ি জোনের উদ্যোগে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ সোলার প্যানেল স্থাপন

খাগড়াছড়ি গুইমারা বাংলাদেশ সেনাবাহিনী ব্রেকিং নিউজ লক্ষ্মীছড়ি

 

প্রতিনিধি:

পার্বত্য অঞ্চলে শিক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের অধীন সিন্দুকছড়ি জোনের উদ্যোগে নাক্রাইপাড়া এলাকায় শিক্ষা উপকরণ ও ক্রীড়া সরঞ্জাম বিতরণ করা হয়েছে। পাশাপাশি স্থানীয় জনগণের আলোর সুবিধা নিশ্চিত করতে একটি সোলার প্যানেল স্থাপন করা হয়েছে।

১১ নভেম্বর বুধবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নাক্রাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ, দুটি ফুটবল এবং এক সেট গোলপোস্টের নেট বিতরণ করা হয়। এ ছাড়া রাতে স্থানীয় বাসিন্দাদের আলোর সুবিধা নিশ্চিত করতে নাক্রাইপাড়া এলাকায় একটি সোলার প্যানেল স্থাপন করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর এ উদ্যোগে স্থানীয় পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর মানুষ, শিক্ষক ও শিক্ষার্থীরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন।

সেনাবাহিনী সূত্রে জানানো হয়, পার্বত্য চট্টগ্রামে শান্তি ও জননিরাপত্তা বজায় রাখার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নে বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গুইমারা রিজিয়নের এ উদ্যোগ স্থানীয় জনগণের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়ন ও শান্তি বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে সেনাবাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *