রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান

খাগড়াছড়ি পার্বত্য চট্টগ্রাম রামগড়

রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান

রামগড় অফিস:

শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে খাগড়াছড়ির রামগড়ে দুটি পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করে আর্থিক অনুদান দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালী মন্দির ও শ্রী শ্রী বাসন্তী কালী মন্দির পরিদর্শন করেন এবং অনুদান প্রদান করেন।
এ সময় তিনি এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।
অনুষ্ঠানে রামগড় জোনের সহকারী পরিচালক মো. শামসুল হক, রামগড় থানার অফিসার ইনচার্জ মো. নাজির আলম, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, রামগড় প্রেস ক্লাবের সভাপতি নিজাম উদ্দিন লাভলু, সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন, পূজা উদযাপন কমিটির সভাপতি বাদল চন্দ্র নাথ, সাধারণ সম্পাদক স্বপন কুমার দে, সাংগঠনিক সম্পাদক কাজল দাসসহ বিজিবি, পুলিশ, আনসার, সাংবাদিক ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *