লংগদুতে আর্থীদের পড়াশোনায় উৎসাহ বাড়াতে সেনাবাহিনীর উদ্যোগ

🎓 শিক্ষা রাঙামাটি

প্রতিনিধি:

রাঙামাটির লংবাসিক বিদ্যালয় পরিদর্শন, ১৪০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

দুর্গম এলাকার শিক্ষাগদুতে দুর্গম পার্বত্য এলাকার একটি আবাসিক প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ। ৪ অক্টোবর রোববার সকালে আটারকছড়া ইউনিয়নের একটি আবাসিক প্রাথমিক বিদ্যালয়ে এ পরিদর্শন অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি রিজিয়নের অধীন লংগদু জোনের করল্যাছড়ি আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত বিদ্যালয়টিতে গিয়ে জোন কমান্ডার শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি ও আবাসিক ব্যবস্থাপনার বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। দুর্গম পাহাড়ি এলাকার শিশুদের বিদ্যালয়মুখী করা, শিক্ষার সুযোগ বাড়ানো এবং পাঠদানের মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পরিদর্শন শেষে বিদ্যালয়ের ১৪০ শিক্ষার্থীর হাতে বিভিন্ন শিক্ষা উপকরণ ও প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। এসব সামগ্রী পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও আনন্দ দেখা যায়।

লংগদু জোনের জোন কমান্ডার বলেন, প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তুলতে এবং তাদের আত্মবিশ্বাস বাড়াতে এ ধরনের সহায়তা ইতিবাচক ভূমিকা রাখতে পারে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদও ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের কল্যাণে সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *