সুজন কুমার তঞ্চঙ্গ্যা : কৃষকদের হালনাগাদ তথ্য সংরক্ষণ ও কৃষক কার্ড প্রস্তুতের লক্ষ্যে রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উপজেলার বিভিন্ন এলাকায় উপ-সহকারী কৃষি কর্মকর্তারা এ কাজে অংশ নিচ্ছেন। ১৮ জুলাই শনিবার
উপজেলার সদর ইউনিয়নের সদর ব্লকের তিনটি ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। শনিবার সকাল ৬টা থেকে দিনব্যাপী ৩ নম্বর ওয়ার্ডের কুতুবদিয়া এলাকায় তথ্য সংগ্রহ করা হয়। একই সঙ্গে উপজেলার অন্যান্য গ্রামেও এ কার্যক্রম চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জরিপ কার্যক্রম তদারকি করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওমর ফারুক। এ সময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. বদিউল আলম তথ্য সংগ্রহে অংশ নেন।
এ ছাড়া জরিপ কার্যক্রমে সহযোগিতা করেন এলাকার প্রবীণ ব্যক্তি সুমন্ত তঞ্চঙ্গ্যা, নুনু তঞ্চঙ্গ্যা, নগরবাসী তঞ্চঙ্গ্যা, শিশু বাবু তঞ্চঙ্গ্যা, অনুপম তঞ্চঙ্গ্যা এবং স্থানীয় ইউপি সদস্য বাবুলাল তঞ্চঙ্গ্যাসহ স্থানীয় বাসিন্দারা।
কৃষি বিভাগ জানিয়েছে, কৃষকদের সঠিক তথ্যভাণ্ডার তৈরি এবং ভবিষ্যতে সরকারি কৃষি সহায়তা ও বিভিন্ন প্রণোদনা কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে এই তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
