প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পিসিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

খাগড়াছড়ি খাগড়াছড়ি সদর পার্বত্য চট্টগ্রাম

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পিসিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি:

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) খাগড়াছড়ি জেলা কমিটির উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন পিসিএনপির নেতৃবৃন্দ। এ সময় সংগঠনের নেতারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও অসহায় ও বিপদগ্রস্ত মানুষের সহায়তায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান ডালিম, খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউল হোসেন, মাটিরাঙ্গা উপজেলা কমিটির সভাপতি মো. সুলতান এবং লক্ষীছড়ি উপজেলা কমিটির সভাপতি মো. আব্বাস উদ্দিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগীরা সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *