মাটিরাঙ্গায় অসহায় পরিবারের ঘর নির্মাণে পাঁচ বান ঢেউটিন দিল সেনাবাহিনী

খাগড়াছড়ি মাটিরাঙ্গা

জসীম উদ্দিন জয়নাল: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ঘর নির্মাণে অসহায় এক ব্যক্তিকে পাঁচ বান ঢেউটিন সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোন। ১৮ আগস্ট মঙ্গলবার দুপুরে মাটিরাঙ্গা জোন সদর দপ্তরে এ সহায়তা তুলে দেওয়া হয়।

জোন কমান্ডার লে. কর্নেল মাসুদ খাঁন, পিএসসি নিজ হাতে উপকারভোগীর কাছে ঘর নির্মাণের জন্য পাঁচ বান ঢেউটিন হস্তান্তর করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মাটিরাঙ্গা পৌরসভার রসুলপুর এলাকার ওই পরিবারটি দীর্ঘদিন ধরে ঘর নির্মাণের প্রয়োজনীয় উপকরণের সংকটে ছিল। সেনাবাহিনীর সহায়তা পেয়ে পরিবারটি স্বস্তি প্রকাশ করেছে।

উপকারভোগী জানান, ঘর নির্মাণের জন্য প্রয়োজনীয় টিন পেয়ে তার পরিবারের দীর্ঘদিনের একটি বড় সমস্যা অনেকটাই সহজ হয়েছে। এ সহযোগিতার জন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

স্থানীয়রা বলেন, নিরাপত্তা দায়িত্বের পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে। এ ধরনের উদ্যোগ দুর্গম এলাকার মানুষের মধ্যে সহযোগিতা ও আস্থার পরিবেশ তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখছে।

মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল মাসুদ খাঁন, পিএসসি বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে মাটিরাঙ্গা জোনের পক্ষ থেকে বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও স্থানীয় মানুষের প্রয়োজন অনুযায়ী এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *