মাটিরাঙ্গায় খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল

খাগড়াছড়ি মাটিরাঙ্গা 🏛️ রাজনীতি

জসীম উদ্দিন জয়নাল: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৫ আগস্ট শনিবার বিকেল ৪টার দিকে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউচুপ চৌধুরী, মো. নাছির আহাম্মদ চৌধুরী, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. নুরুল আলম রানা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, পৌর বিএনপির সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সাদ্দাম হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। তাঁর জন্মবার্ষিকীতে তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়েছে। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে মো. শাহ জালাল কাজল বলেন, বেগম খালেদা জিয়া দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন সংগ্রাম করেছেন। তাঁর জন্মবার্ষিকীতে মহান আল্লাহর দরবারে তাঁর রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করা হয়েছে।

পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *