দীঘিনালা জোনে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

খাগড়াছড়ি জাতীয় দীঘিনালা

মো. সোহেল রানা :

খাগড়াছড়ির দীঘিনালা জোন সদরে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। ২১ নভেম্বর শনিবার  দুপুরে জোন সদরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম, আনসার ব্যাটালিয়ন, পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল আমিন বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং তাঁদের খোঁজখবর নেন। পাশাপাশি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো এবং তাঁদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *