গুইমারা উপজেলা জামায়াতের আমীর হিসেবে পুনর্নির্বাচিত রফিকুল ইসলাম

খাগড়াছড়ি গুইমারা 🏛️ রাজনীতি

প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী গুইমারা উপজেলা শাখার ২০২৭-২০২৮ কার্যকালের জন্য পুনর্নির্বাচিত আমীর রফিকুল ইসলামের নাম ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২১ নভেম্বর শনিবার  দুপুর সাড়ে ১২টায় উপজেলা জামায়াত কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত উপজেলা আমীর রফিকুল ইসলামকে শপথবাক্য পাঠ করান জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মিনহাজুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নবমনোনীত সেক্রেটারি মো. ইউছুফ এবং জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও বিশিষ্ট শিক্ষাবিদ আবুল হোসেন।

উপজেলা আমীরের শপথ গ্রহণ শেষে নবমনোনীত উপজেলা সেক্রেটারি সাজিদুর রহমানকে শপথবাক্য পাঠ করান নবনির্বাচিত উপজেলা আমীর রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *