সকল ধর্মের মানুষ বিএনপির কাছে নিরাপদ বলে মন্তব্য জাবেদ রেজার

🏛️ রাজনীতি জাতীয় বান্দরবান

মোহাম্মদ ইউনুছ :

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা।

৮ নভেম্বর রোববার নাইক্ষ্যংছড়ির কুঞ্জবন বৌদ্ধবিহারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাবেদ রেজা বলেন, বিএনপির কাছে সকল ধর্মের মানুষ নিরাপদ। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা ও অধিকার রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষের সহাবস্থান, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় উৎসবগুলো মানুষের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের বন্ধন আরও সুদৃঢ় করে।

কঠিন চীবর দান বৌদ্ধ সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে ধর্মীয় ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *