খাগড়াছড়িতে বিশ্বমানের পর্যটনকেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে এমপি ওয়াদুদ ভূঁইয়ার নেতৃত্বে ত্রিপাক্ষিক বৈঠক

খাগড়াছড়ি পার্বত্য চট্টগ্রাম

খাগড়াছড়িতে বিশ্বমানের পর্যটনকেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে এমপি ওয়াদুদ ভূঁইয়ার নেতৃত্বে ত্রিপাক্ষিক বৈঠক

◾মো. নিজাম উদ্দিন, খাগড়াছড়ি :

খাগড়াছড়িতে আন্তর্জাতিক মানের পর্যটনশিল্প গড়ে তোলার লক্ষ্যে মাতৃভূমি গ্রুপ ও দক্ষিণ কোরিয়ার নির্মাণপ্রতিষ্ঠান করিঙ্গের প্রতিনিধিদের সঙ্গে খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার অনুষ্ঠিত বৈঠকে খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া, দক্ষিণ কোরিয়ার নির্মাণপ্রতিষ্ঠান করিঙ্গের চেয়ারম্যান কাং চুনহো, ব্যবস্থাপনা পরিচালক কাং গিয়াং হো ও মাতৃভূমি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাইনুদ্দিন মিয়া অংশ নেন।

বৈঠকে খাগড়াছড়ির প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি এ অঞ্চলের পর্যটনশিল্পের উন্নয়ন, সম্ভাব্য বিনিয়োগ এবং পর্যটন অবকাঠামো সম্প্রসারণের সুযোগ নিয়েও মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।

সংশ্লিষ্টদের মতে, এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে খাগড়াছড়ির পর্যটন খাতের বিকাশের পাশাপাশি স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হতে পারে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *