নাঈমুল ইসলাম ভূইয়া :
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা ওলামা দলের আয়োজনে এ কর্মসূচিতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনের প্রতিষ্ঠার ইতিহাস, বর্তমান সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য এম এন আবছার। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের চট্টগ্রাম বিভাগীয় আহ্বায়ক কাজী মাওলানা এম এ হান্নান জিলানী।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আঃ মালেক মিন্টু, যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ এবং সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম।
সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা সফিকুল ইসলাম।
বক্তারা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে সংগঠনের কার্যক্রম আরও সক্রিয় করার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নেতাকর্মীদের আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
