বন্যাদুর্গত মানুষের পুনর্বাসনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার বললেন প্রতিমন্ত্রী মীর হেলাল

খাগড়াছড়ি মাটিরাঙ্গা 🏛️ রাজনীতি

মো. রেজুয়ান খান : বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাদের পুনর্বাসন নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি| তিনি বলেন, শুধু জরুরি সহায়তা প্রদান নয়, ক্ষতিগ্রস্তদের ¯^াভাবিক জীবনে ফিরিয়ে আনাই সরকারের প্রধান লক্ষ্য| ১৭ জুলাই শুক্রবার

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত ত্রাণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন| অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়|

প্রতিমন্ত্রী জানান, বন্যার কারণে ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠন, কৃষি উৎপাদন পুনরুদ্ধার এবং পুনর্বাসন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে| কৃষকদের সহায়তায় বিভিন্ন উদ্যোগ গ্রহণের পাশাপাশি বন্যাকবলিত এলাকার গবাদিপশুর ¯^াস্থ্য সুরক্ষায় বিনামূল্যে টিকাদান কর্মসূচিও চালু করা হবে|

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত জেলে সম্প্রদায় এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ সহায়তা কর্মসূচি গ্রহণের বিষয়টি বিবেচনাধীন রয়েছে| বন্যার প্রভাবে ক্ষতির মুখে পড়া নারী উদ্যোক্তাদের ঋণ পরিশোধে সাময়িক সুবিধা দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে|

প্রতিমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা সমšি^তভাবে কাজ করছে| ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর প্রকৃত অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত সহায়তা প্রদান করা হবে|

ত্রাণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকার কয়েকশ পরিবারকে চাল ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়| পরে প্রতিমন্ত্রী বান্দরবান সদর ও রোয়াংছড়ি উপজেলার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন|

এ সময় তিনি দুর্যোগ মোকাবিলায় নিয়োজিত প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, ¯ে^চ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকার প্রশংসা করেন| পাশাপাশি সবচেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অগ্রাধিকার দিয়ে সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান|

অনুষ্ঠানে জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *