খাগড়াছড়ির দুই ভিক্ষু ও চালকের মৃত্যুর ঘটনায় মন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক


admin প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০২৬, ৫:৪৯ অপরাহ্ন /
খাগড়াছড়ির দুই ভিক্ষু ও চালকের মৃত্যুর ঘটনায় মন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক

ঢাকা প্রতিনিধি:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় খাগড়াছড়ির দুইজন বৌদ্ধ ভিক্ষু ও এক গাড়ি চালকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান এমপি এবং প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।
২৮ এপ্রিল মঙ্গলবার সকালে ঘটে যাওয়া এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহতরা হলেন— খাগড়াছড়ি সদরের য়ংড বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ উসারা ভান্তে (খ্য চিং মারমা), মাটিরাঙ্গা উপজেলার ওয়াজুকা বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ আগ্গাধেইংম্মা ভান্তে এবং খাগড়াছড়ি সদরের সাতভাইয়া পাড়ার বাসিন্দা গাড়ি চালক লাব্রে মারমা।
এক শোকবার্তায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। তারা বলেন, এই দুর্ঘটনা পার্বত্য অঞ্চলের জন্য এক অপূরণীয় ক্ষতি।
এছাড়া দুর্ঘটনায় আহতদের দ্রুত ও উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি গুরুত্বারোপ করেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।
উল্লেখ্য, মঙ্গলবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে।