খাগড়াছড়িতে আন্তঃধর্মীয় ও আন্তঃসম্প্রদায়িক শান্তি প্রতিষ্ঠায় কর্মশালা

খাগড়াছড়ি খাগড়াছড়ি সদর জাতীয় পরিবেশ স্বাস্থ্য 🎓 শিক্ষা

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক :খাগড়াছড়িতে পারস্পরিক সম্প্রীতি, সহনশীলতা এবং সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে সিএইচটি লেপ্রসি কন্ট্রোল অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রজেক্টদি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ (খাগড়াছড়ি জেলা শাখা)-এর উদ্যোগে “আন্তঃধর্মীয় ও আন্তঃসম্প্রদায়িক শান্তি প্রতিষ্ঠা” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২৬ জুলাই রোববার  সকালে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ কর্মশালায় বিভিন্ন ধর্ম, সম্প্রদায় ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। কর্মশালায় শান্তি, সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সামাজিক সহাবস্থান জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

নুনছড়ি মৌজার হেডম্যান ক্ষেত্রমোহন রোয়াজার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা, খাগড়াছড়ি জেলা কার্যালয়ের কর্মকর্তা উথান চৌধুরী।

কর্মশালার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সিএইচটি লেপ্রসি কন্ট্রোল অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রজেক্ট ও দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ, খাগড়াছড়ি জেলার সমন্বয়কারী বীর মোহন ত্রিপুরা।

এ সময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হাফিজা আইরিন, আলো-এর নির্বাহী পরিচালক অরুন কান্তি ত্রিপুরা, জিএস-এমসি’র নির্মল কুমার চাকমা, বিবেকাময় রোয়াজা, রতন চক্রবর্তীসহ বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও উন্নয়ন সংগঠনের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজ গড়ে তুলতে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সামাজিক বিভেদ দূর করে ঐক্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে বৈষম্যহীন সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

কর্মশালায় অংশগ্রহণকারীরা মতবিনিময়ের মাধ্যমে আন্তঃধর্মীয় সংলাপ, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং স্থানীয় পর্যায়ে শান্তি প্রতিষ্ঠায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *