ফটিকছড়ি ও মীরসরাই সীমান্তে ৬ ভারতীয় গরু আটক

অপরাধ জাতীয় রামগড়

মো. শরিফুল ইসলাম ভূঁইয়া আসাদ :

চট্টগ্রামের ফটিকছড়ি ও মীরসরাই সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ছয়টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১৫ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ৭টা ৪০ মিনিটের মধ্যে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, রহমতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কয়লারমুখ থেকে চারটি এবং হাতিমারা টিলা এলাকা থেকে দুটি ভারতীয় গরু আটক করা হয়। উদ্ধার করা গরুগুলোর আনুমানিক সিজার মূল্য চার লাখ টাকা।

রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধ, নিরাপত্তা জোরদার এবং অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

একই সঙ্গে চোরাচালান, মাদক পাচার, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ-সংক্রান্ত তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করতে স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানিয়েছে ব্যাটালিয়নটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *