মহালছড়িতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খাগড়াছড়ি মহালছড়ি 🏛️ রাজনীতি

ছানোয়ার হোসেন : খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফানুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার চোহলাপ্রু চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন, মহালছড়ি প্রেসক্লাবের সভাপতি দীপক সেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধীজন।

এছাড়া অনুষ্ঠানে জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী মো. কামাল হোসেনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুপর্ণা দে অনুষ্ঠানে সঞ্চালনা করেন। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, ত্রিপিটক পাঠ ও গীতা পাঠের মাধ্যমে শহীদদের স্মরণ করা হয়। পরে স্বাগত বক্তব্য দেন জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী মো. কামাল উদ্দিন।

আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনে নিহতদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তারা বলেন, দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীল, মানবিক ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন প্রজন্মের কাছে দেশপ্রেম, দায়িত্ববোধ ও আত্মত্যাগের চেতনা পৌঁছে দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।

অনুষ্ঠান শেষে জুলাই শহীদদের স্মরণে মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *