দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার


hello.ahmedpolash প্রকাশের সময় : মে ১৫, ২০২৬, ১:৫৭ অপরাহ্ন /
দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার

 

মো. সোহেল রানা : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাঙালিচান করুণা কারবারি পাড়া এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

দীঘিনালা জোন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ১৪ মে ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসীদের সম্ভাব্য চলাচলের রুটে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেনাবাহিনীর একটি টহল দল কৌশলগত অবস্থান গ্রহণ করলে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে দুর্গম পাহাড়ি এলাকা ও অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এসময় সেনাবাহিনী কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি পরিত্যক্ত ঘর এবং গাছের ওপর নির্মিত একটি পর্যবেক্ষণ পোস্ট শনাক্ত করা হয়। ধারণা করা হচ্ছে, এগুলো সশস্ত্র সন্ত্রাসীদের অস্থায়ী আস্তানা হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

অভিযান শেষে ঘটনাস্থল থেকে ৪টি দেশীয় তৈরি গাদা রাইফেল, ১টি দেশীয় তৈরি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ৪৩টি পিলেট, প্রায় ১০০ গ্রাম গানপাউডার, ৭০ পিস ফ্লিম্যাট-৪০০ ওষুধ এবং একটি টি-শার্ট উদ্ধার করা হয়।

দীঘিনালা জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তা বজায় রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।