
মো. সোহেল রানা : খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রতিক কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে সহায়তা প্রদান করা হয়েছে।
১৩ মে বুধবার দুপুরে দীঘিনালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের উদ্যোগে উপজেলার শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চাল বিতরণ করা হয়। সহায়তা বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মুনির হোসেন।
সহায়তা প্রদানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ বলেন, দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে সাম্প্রতিক কালবৈশাখী ঝড়ে উপজেলার ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে ঢেউটিন ও প্রতি পরিবারকে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে এবং ভবিষ্যতেও সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
৬
আপনার মতামত লিখুন :