রামগড়ে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার পরিচয় মিলেছে এনআইডি কার্ডে


hello.ahmedpolash প্রকাশের সময় : মে ১৮, ২০২৬, ৬:২৭ পূর্বাহ্ন /
রামগড়ে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার পরিচয় মিলেছে এনআইডি কার্ডে

 

মোঃ শরিফুল ইসলাম ভূঁইয়া আসাদ : খাগড়াছড়ির রামগড় উপজেলার নাকাপা এলাকায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে স্থানীয় কয়েকজন স্কুলপড়ুয়া শিশু মরদেহটি দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানায়।

খবর পেয়ে রামগড় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে মৃত ব্যক্তির সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থেকে তার নাম মো. রব শেখ বলে জানা যায়। তিনি দেশের অন্য জেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজির উদ্দিন জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।