পাহাড়ে এতিম শিশুদের মাঝে ঈদের আনন্দ


admin প্রকাশের সময় : মার্চ ২৩, ২০২৬, ৪:৩১ অপরাহ্ন /
পাহাড়ে এতিম শিশুদের মাঝে ঈদের আনন্দ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক:

১৯ মার্চ ২০২৬ ঈদুল ফিতরকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এতিম শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণের মাধ্যমে আনন্দ ছড়িয়ে দেওয়া হয়েছে।

মাটিরাঙ্গা উপজেলার আমতলী ও বর্ণাল ইউনিয়নের দুটি এতিমখানায় এ কর্মসূচি আয়োজন করা হয়। এতে ২৭ জন এতিম শিশুর হাতে নতুন জামা, পাঞ্জাবি ও টুপি তুলে দেওয়া হয়।

খাগড়াছড়ি আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার সৌজন্যে এবং অ্যাডভোকেট শুভ্রদেব ত্রিপুরা সাইমনের ব্যক্তিগত উদ্যোগে এই আয়োজন সম্পন্ন হয়।

নতুন পোশাক পেয়ে শিশুদের মাঝে আনন্দের উচ্ছ্বাস দেখা যায়। তাদের হাসি-খুশিতে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ।

অনুষ্ঠানে অ্যাডভোকেট শুভ্রদেব ত্রিপুরা সাইমন বলেন, শিশুদের মুখের হাসিই সবচেয়ে বড় প্রাপ্তি। তারা যেন ভালোবাসা ও যত্ন থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সমাজের বিত্তবানরা এগিয়ে এলে অসহায় শিশুদের জীবনমান উন্নয়নে বড় পরিবর্তন আনা সম্ভব।

উল্লেখ্য, এর আগেও ঈদ উপলক্ষে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তা দিয়ে প্রশংসিত হয়েছেন ওয়াদুদ ভূঁইয়া।