
মোহাম্মদ ইউনুছ : বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিএনপির চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৭ জানুয়ারি বুধবার বিকেল ৩টায় নাইক্ষ্যংছড়ি হাজী এম. এ. কালাম সরকারি কলেজের অডিটোরিয়াম হলে এই ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়।
বিকেল সাড়ে ৩টার দিকে কোরআন খতম শেষে হাজারো নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে দোয়া মাহফিল শুরু হয়। জেলা বিএনপির সদস্য আরিফ উল্লাহ চুট্টুর সভাপতিত্বে এবং নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাহাদুরের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক মেয়র জাবেদ রেজা।
প্রধান অতিথির বক্তব্যে জাবেদ রেজা বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেতৃত্বের প্রতীক। তার জানাজায় মানুষের ব্যাপক উপস্থিতি বিশ্বব্যাপী দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি আরও বলেন, তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া ইসলামী মূল্যবোধ, নারী ক্ষমতায়ন, বেকারত্ব দূরীকরণসহ রাষ্ট্রীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার সুযোগ্য উত্তরসূরি তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যতে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন তৃষার, যুগ্ম আহ্বায়ক আবিদুর রহমান, জেলা বিএনপির সদস্য সেলিম রেজা এবং জেলা বিএনপি নেতা মো. আয়োব।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নুরুল আবছার সোহেল, সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ আহামেদ, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ইউনুছ ও সাধারণ সম্পাদক জহির আহমদ, ঘুমধুম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল করিম মেম্বার, বাইশারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল করিম বান্টু ও সাধারণ সম্পাদক আবুল কালাম, সোনাইছড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক আজিজুল হক, দোছড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু কায়সার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াবুল হক ও যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, উপজেলা জাসাসের সভাপতি মো. ছৈয়দসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
আপনার মতামত লিখুন :