
মোঃ সোহেল রানা : খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় অবস্থিত রশিক নগর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন দীঘিনালার কৃতি সন্তান । রবিবার ১১ জানুয়ারি ২০২৬ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী ও ধর্মবিষয়ক মন্ত্রনালয়ের অধীনে পরিচালিত ইসলামিক ফাউন্ডেশনের দীঘিনালা উপজেলা ফিল্ড সুপারভাইজার মুহাঃ আব্দুল হালিম।
গত ৭ জানুয়ারি, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা (গভর্নিং বোর্ড ও ম্যানেজিং কমিটি) এর ২০২৫ সালের প্রবিধান অনুসারে মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক প্রজ্ঞাপনের মাধ্যমে আগামী দুই বছরের জন্য এই মনোনয়ন প্রদান করা হয়। নবমনোনিত সভাপতিকে মাদ্রাসা পরিচালনা কমিটি এবং সকল শিক্ষক–কর্মচারী ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।
ইতোপূর্বে মুহাঃ আব্দুল হালিম ছিলেন খাগড়াছড়ি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য (বিভাগীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত), বিশ্বসাহিত্য কেন্দ্রে প্রোগ্রাম অফিসার, ইউং পাওয়ার ইন সোশ্যাল একশন (ইপসা) ফিল্ড কো-অর্ডিনেটর, এছাড়া দৈনিক নয়াদিগন্ত ও দি সান পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সফলভাবে কাজ করেছেন।
মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট আজিজ উদ্দিন জানান, দীর্ঘদিন রাজনৈতিক কারণে সভাপতি মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে উচ্চশিক্ষিত ব্যক্তিকে নেওয়া যায়নি। বর্তমান মনোনয়নে আমরা উচ্চশিক্ষিত একজন সভাপতি পেয়েছি। এতে ভবিষ্যতে শিক্ষার গুণগত মান বৃদ্ধি পাবে এবং প্রতিষ্ঠানের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হবে।
আপনার মতামত লিখুন :