টানা বৃষ্টিতে খাগড়াছড়ি পৌর এলাকার বিভিন্ন স্থান জলাবদ্ধ


admin প্রকাশের সময় : অগাস্ট ৫, ২০২৩, ৫:৪১ অপরাহ্ন /
টানা বৃষ্টিতে খাগড়াছড়ি পৌর এলাকার বিভিন্ন স্থান জলাবদ্ধ

প্রতিনিধি : খাগড়াছড়ির পৌরসভার ৯নং ওয়ার্ডের রূপনগর এলাকাসহ বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ২০টি পরিবার পানিতে আটকে পড়েছে। জানা গেছে, গত ৩দিন ধরে টানা বৃষ্টিতে ৯নং ওয়ার্ডের রূপনগর,গাউছিয়া নগর,আনন্দনগর এলাকায় পানি নিষ্কাশনের পথগুলো বন্ধ হয়ে যাওয়ায়,এখানকার বহু পরিবার জলাবদ্ধতায় ঘরবন্ধি হয়ে পড়েছে। ভুক্তভুগীরা জানান, পৌরসভা কর্তৃপক্ষকে জানানোর পরেও কেউ ড্রেনেজ ব্যবস্থা কিংবা পানি সরানোর ব্যবস্থা না করায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী মথুরা বিকাশ ত্রিপুরার বাড়ির সামনের অর্ধনির্মিত ড্রেনটি সংস্কার ও নির্মিত না হওয়ায় এ বাড়ির মালিকসহ আশেপাশের পরিবারগুলো পানিতে আটকা পড়ে আছে। এ ব্যাপারে ওয়ার্ড কাউন্সিলর লিটন তালুকদার জানান, আমি এসে দেখে যাব।