গুইমারায় অটোচালক ও মালিকদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা


admin প্রকাশের সময় : জানুয়ারী ২৯, ২০২৬, ৭:০৭ অপরাহ্ন /
গুইমারায় অটোচালক ও মালিকদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা

 

মোঃ আবদুল আলী : খাগড়াছড়ি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গুইমারা উপজেলার অটোচালক ও অটোরিকশা মালিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গুইমারা উপজেলার ২ নম্বর হাফছড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে ২৯ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় হাফছড়ি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল কাশেম সভাপতিত্ব করেন এবং (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ফারুক হোসেন সুমন সভা পরিচালনা করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলী। সভায় আরও বক্তব্য রাখেন গুইমারা অটোচালক ও মালিক সমিতির সভাপতি মো. মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক মো. মোস্তফা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিমসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের গুরুত্ব তুলে ধরেন এবং সংশ্লিষ্ট সকলকে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখার আহ্বান জানান।
সভায় গুইমারা উপজেলা, হাফছড়ি ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।