খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো সরস্বতী পূজা


admin প্রকাশের সময় : জানুয়ারী ২৩, ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন /
খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো সরস্বতী পূজা

ছোটন বিশ্বাস : খাগড়াছড়িতে সরস্বতী পূজা যথাযোগ্য ভব্যতায় উদযাপিত হয়েছে। ২৩ জানুয়ারি শুক্রবার  সকাল থেকে জেলা শহরের বিভিন্ন মণ্ডপ, স্কুল ও কলেজে শিক্ষার্থীদের অংশগ্রহণে বাণী অর্চনা ও নানা ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হয়।

সকালের দিকে ভক্তরা মণ্ডপগুলোতে জমা হন সরস্বতী দেবীর অঞ্জলি দিতে। ঢাক, ঢোল, কাঁসর ও শঙ্খের সঙ্গে উলুধ্বনির শব্দে উৎসবমুখর হয়ে উঠে পুরো পরিবেশ।

সরস্বতী পূজার মূল অনুষ্ঠানসমূহের মধ্যে ছিল খাগড়াছড়ি সরকারি কলেজ, কেন্দ্রী লক্ষ্মী-নারায়ণ মন্দির, শান্তিনগর গীতা আশ্রম মন্দির এবং আনন্দনগর ভুবনেশ্বরী মন্দিরে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা, সাংস্কৃতিক আয়োজন, সন্ধ্যা আরতি এবং আলোকসজ্জা।

শিক্ষার্থী অনিরুদ্ধ চৌধুরী বলেন, “সকাল সকাল পরিপাটি হয়ে মায়ের অঞ্জলি দিতে মন্দিরে এসেছি। মা যেনো আমাকে বিদ্যা দান করেন এবং পরীক্ষায় ভালো ফলাফল করতে সাহায্য করেন—এই প্রার্থনা করছি।”

নার্সিং পড়ুয়া তৃষা ত্রিপুরা বলেন, “প্রতি বছরের মতো এবারও দেবীর অঞ্জলি দিতে এসেছি। দেবী যেনো আমাদের শিক্ষার্থীদের বিদ্যা-বুদ্ধি দান করেন এবং আমার ব্যক্তিগত আশা পূরণে সহায়তা করেন—এটাই প্রার্থনা করেছি।