
প্রতিনিধি: পবিত্র রমজান মাস উপলক্ষে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি প্রেসক্লাব।
মঙ্গলবার সকালে প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মসূচিতে উপকারভোগীদের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল এবং সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইশতাক আহমেদ নিপুসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। ইফতার সামগ্রীর মধ্যে ছিল ছোলা, তেল, মুড়ি, পেঁয়াজ, আলু, সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি।
সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। আয়োজকরা বলেন, ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :