
প্রতিনিধি: খাগড়াছড়ি পৌর শহরে রেশনিং ব্যবস্থার আওতায় অকটেন সরবরাহ নিয়ে বিরোধের জেরে খাগড়াছড়ি সদর উপজেলা ভূমি অফিসের কর্মচারী হেমন্ত চাকমা গুরুতর আহত হয়েছেন।
৬ এপ্রিল সোমবার দুপুর আনুমানিক ২টা ৪০ মিনিটে শহরের মহাজন পাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহত কর্মকর্তার একটি হাত ভেঙে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর শহরের মেহেরুন নেছা ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে রেশনিং ব্যবস্থায় জ্বালানি তেল বিতরণ শুরু হয়। প্রতি গ্রাহককে নিয়ম অনুযায়ী ৫০০ টাকার অকটেন দেওয়া হচ্ছিল। এ সময় কয়েকজন যুবক অতিরিক্ত অকটেন দাবি করলে হেমন্ত চাকমা তা দিতে অস্বীকৃতি জানান।
এর জের ধরে দুপুরে মহাজন পাড়া এলাকায় খাবার খেতে গেলে অভিযুক্ত যুবকরা তাকে দোকান থেকে টেনে বের করে লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করেন।
খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা ঘটনাটি নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :