মহালছড়িতে ক্রীড়া দিবস উদযাপন


admin প্রকাশের সময় : এপ্রিল ৭, ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন /
মহালছড়িতে ক্রীড়া দিবস উদযাপন

ছানোয়ার হোসেন : জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৬ এপ্রিল সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ক্রীড়ানুরাগী ব্যক্তি, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রায়হান। সভায় ক্রীড়া সংগঠক, শিক্ষক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি এটি সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতেও সহায়ক। তরুণদের মাদকাসক্তি ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ক্রীড়াচর্চার বিকল্প নেই বলেও তারা মত প্রকাশ করেন।
অনুষ্ঠানের শেষে ক্রীড়ার উন্নয়ন ও বিস্তারে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।