গুইমারায় চালক ও মালিকদের সঙ্গে মতবিনিময়ে বিএনপি নেতারা


admin প্রকাশের সময় : জানুয়ারী ৩১, ২০২৬, ৮:১২ অপরাহ্ন /
গুইমারায় চালক ও মালিকদের সঙ্গে মতবিনিময়ে বিএনপি নেতারা

প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় সিএনজি ও মোটরসাইকেল চালক এবং মালিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারি সন্ধ্যায় গুইমারা উপজেলার ২ নং হাফছড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ সভা আয়োজন করা হয়।
হাফছড়ি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।
সভায় আরও বক্তব্য রাখেন গুইমারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলী, গুইমারা সিএনজি ও মোটরসাইকেল চালক–মালিক সমিতির সভাপতি মোঃ ওসমান গনী এবং সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন।
বক্তারা সভায় আসন্ন নির্বাচনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন এবং ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তারা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার কথা উল্লেখ করেন।
মতবিনিময় সভার আগে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছারের নেতৃত্বে গুইমারার জালিয়াপাড়া চৌরাস্তা এলাকায় একটি মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।