মহালছড়ির মুবাছড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি অনুমোদন


admin প্রকাশের সময় : জানুয়ারী ২২, ২০২৬, ৭:৩৬ অপরাহ্ন /
মহালছড়ির মুবাছড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি অনুমোদন

মোঃ ছানোয়ার হোসেন : খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার মুবাছড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। ২২ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে মহালছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে কমিটি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ ফাইজুল ইসলামের সঞ্চালনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু। প্রধান বক্তা ছিলেন খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও মহালছড়ি উপজেলা সমন্বয়ক বিদ্যুৎ চাকমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাব, জেলা বিএনপির সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন, মহালছড়ি উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ আব্দুর সাত্তার সাহসহ উপজেলা বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ২নং মুবাছড়ি ইউনিয়নের ৫১ সদস্যবিশিষ্ট দুই বছর মেয়াদি কমিটি ঘোষণা করা হয়। এতে কান্দি মারমাকে সভাপতি এবং খোকন চাকমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।